মোবাইল বেশি গরম হচ্ছে? জেনে নিন সমাধানের সহজ উপায়

মোবাইল বেশি গরম হচ্ছে? জেনে নিন সমাধানের সহজ উপায়




ভূমিকা

আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সঙ্গী হলো স্মার্টফোন।যোগাযোগ, কাজ, পড়াশোনা এমনকি বিনোদনের ক্ষেত্রেও  মোবাইল ফোনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফোন অস্বাভাবিকভাবেই গরম হয়ে যায়। 

এতে ফোনে পারফরম্যান্স কমে যেতে পারে, ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দীর্ঘ মেয়াদের ডিভাইসটিভ অনেক ক্ষতি হতে পারে। । তাই ফোন গরম হলে কি করবেন,কেন গরম হয়,  কিভাবে এ সমস্যার সমাধান করবেন- এসব বিষয়ে জানা জরুরি।


এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় ফোন গরম হওয়ার কারণ, সমাধান এবং প্রয়োজনীয় সতর্কতা তুলে ধরবো।



ফোন গরম হওয়ার প্রধান কারণ


ফোন গরম হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। নিচে কয়েকটি সাধারণ কারণ দেওয়া হলো:


১. দীর্ঘ সময় ব্যবহার করা

অনেকক্ষণ গেম খেলা, ভিডিও দেখা বা ভারী অ্যাপ ব্যবহার করলে ফোন গরম হতে পারে।


২. চার্জ দেওয়ার সময় ব্যবহার করা

চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে ব্যাটারি ও প্রসেসরের উপর চাপ পড়ে।


৩. বেশি অ্যাপ একসাথে চালু থাকা

ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতে থাকলে ফোনের RAM ও CPU বেশি কাজ করে।


৪. দুর্বল নেটওয়ার্ক

নেটওয়ার্ক সিগন্যাল কম থাকলে ফোন বারবার কানেকশন খোঁজে, ফলে গরম হয়।


৫. পুরোনো ব্যাটারি

ব্যাটারি দুর্বল বা পুরোনো হলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা দেখা দিতে পারে।


৬. সফটওয়্যার সমস্যা

পুরোনো সফটওয়্যার বা বাগ থাকলেও ফোন গরম হতে পারে।



ফোন গরম হলে কি কি করবেন?  


১) মোবাইলের কেস খুলে ফেলুন। 

আমাদের নিত্য প্রয়োজনীয় ফোনটি আমাদের হাত থেকে পড়ে যাওয়ার ফলে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আমরা কেস ব্যবহার করি। অতিরিক্ত গরম যখন পড়ে তখনই স্মার্টফোনের জন্য অনেক।গরম হয়।তাই অনেক গরম হওয়ার পর আমি যদি অনুভব করি এরকম যে স্মার্টফোনে গরম হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের স্মার্টফোনের কেস খুলে ফেলব। 


২)রোদ ও গরম থেকে দূরে রাখুন 

গরমকালে আমাদের স্মার্টফোনটি এমন জায়গায় রাখা উচিত যেখানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না হয়। এমন জায়গায় রাখা উচিত আমাদের ফোনটি।


৩) অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করে দিন

অপ্রয়োজনীয় apps মোবাইলের অনেক ক্ষতি করে। তাছাড়া ফোনের স্টোরেজ এবং প্রসেসরের উপর অনেক চাপ ফেলে। এগুলো অ্যাপস মোবাইলকে অনেক গরম করে তুলে। কিছু অ্যাপস আছে যেগুলো ফোন লক থাকার পরও চালু থাকে। এই অ্যাপসগুলো দ্বারা ফোনের ব্যাটারি এবং প্রসেসরের উপর চাপ ফেলে যার ফলে ফোন অতিরিক্ত গরম হয়। 


৪) ফোনকে বিরতি দিন

অনেকে আছে ফোন সারাদিন অন রাখে যার ফলে ফোন গরম হয়  প্রসেসরের উপর চাপ পড়ে। এর জন্যফোন ফোন কি বিরতি দেওয়া ভালো। সারাদিন কথা বলা, গেম খেলা, ভিডিও দেখা, facebook youtube চালানো থেকে কিছু সময় বিরত থাকতে হবে। 


৫) ব্যাটারি পরিবর্তন করা

যদি মোবাইল দিয়ে  অনেক গরম থাকে তাহলে আপনার অবশ্যই ব্যাটারি পরিবর্তন করতে হবে। খারাপ ব্যাটারি অনেক সময় ফোনকে অনেক গরম। এছাড়া পুরনো ব্যাটারি এই ওভার হিট করে ফোনে ব্যাটারিকে ড্যামেজ করে দেয়। তাই যথাসম্ভুনের ব্যাটারি পরিবর্তন করা উচিত। 



ফোন গরম হলে যা যা করবেন না 


  • ফোন পানি বা বরফের কাছে রাখবেন না। 

  • ফ্রিজে রাখবেন না। 

  • চার্জে রেখে গেম খেলবেন না। 

  • নকল চার্জার ব্যবহার করবেন না। 

  • অতিরিক্ত গরম অবস্থায় ফোন চালিয়ে যাবেন না। 



ফোন গরম হওয়া বন্ধ করতে কিছু টিপস:


নিয়মিত ক্যাশ ক্লিয়ার করুন :

ফোনে জমে থাকা অতিরিক্ত ফাইল মুছে ফেলুন। 


নকল চার্জার ব্যবহার করবেন না :

অনেক সময় নকল চার্জার ফোন গরম করতে পারে। তাই চার্জার কেনার সময় অথেন্টিক  চার্জার কিনুন। 


Storage খালি রাখুন:

স্টোরেজ একদম ভর্তি থাকলে  ফোন ধীর ও গরম হয়।


Heavy Game কম খেলুন:

লো-র্যাম ফোন দিয়ে বাড়ি গেম কম খেলায় ভালো। 



সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন: ফোন গরম হলে কি বিস্ফোরণ হতে পারে?

উত্তর: খুব বিরল হলেও অতিরিক্ত তাপ ব্যাটারির ক্ষতি করতে পারে।


প্রশ্ন: চার্জে ফোন ব্যবহার করলে ক্ষতি হয়?

উত্তর: হ্যাঁ, এতে ফোন বেশি গরম হয় এবং ব্যাটারির আয়ু কমে।


প্রশ্ন: নতুন ফোনও কি গরম হয়?

উত্তর: প্রথম দিকে setup/update এর সময় কিছুটা গরম হতে পারে।



উপসংহার:


ফোন গরম হওয়া সাধারণ সমস্যা হলেও অবহেলা করা উচিত নয়। সময়মতো কারণ বুঝে ব্যবস্থা নিলে ফোনের পারফরম্যান্স ভালো থাকে এবং ব্যাটারির আয়ু বাড়ে। ফোন গরম হলে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন, চার্জ থেকে খুলুন, ঠান্ডা জায়গায় রাখুন এবং নিয়মিত সফটওয়্যার আপডেট দিন।



সঠিক যত্ন নিলে আপনার স্মার্টফোন দীর্ঘদিন ভালো থাকবে।



মন্তব্যসমূহ

Popular

জেনে নিন অ্যান্ডুয়েড ১৬ সম্পর্কে,নতুন সব ফিচারের অভিঙ্গতা

প্রিপেড ও পোস্টপেইড সিমের মধ্যে পার্থক্য? কোনটি ভালো হবে

২০২৬ বিশ্বকাপ ফুটবল টিকিটের দাম, বাংলাদেশ থেকে টিকেট কেনার নিয়ম ও খরচ

ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন,মূল্য উদ্দেশ্য কি সব বিস্তারিত ⚡🔥

Freelancing প্রশিক্ষণ ৪৮ জেলায় একদম বিনামুল্যে দৈনিক ভাতা ২০০ টাকা, সকল তথ্য 🔥